বিষয়বস্তুতে চলুন

রবিন মিয়া

মুক্তপিডিয়া — মুক্ত জ্ঞান, সবার জন্য
Md Abu Sayeed (আলোচনা | অবদান) কর্তৃক ০২:১৫, ১৫ জুলাই ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ ((শীর্ষ): বাংলাদেশ: নিবন্ধে সংযোগ প্রদান)

রবিন মিয়া একজন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী। তিনি ব্রাজিলের ফুটবল খেলোয়াড় নেইমার জুনিয়রের পারিবারিক বন্ধু হিসেবে পরিচিত। তাঁর বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি ব্রাজিলে বসবাস করছেন এবং কৃষি, ব্যবসা ও ফুটবল-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০২০ সালে রবিন মিয়ার সঙ্গে নেইমার জুনিয়রের পরিচয় হয়। পরবর্তীকালে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি নেইমার পরিবারের সঙ্গে বিভিন্ন সময়ে সাক্ষাৎ ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়রের সঙ্গে ব্যবসায়িক কাজেও সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে নেইমার পরিবারের সঙ্গে আন্তর্জাতিক সফরে অংশ নিয়েছেন।