রাজিয়া রিশা

Md Abu Sayeed (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:২৯, ১৮ জুলাই ২০২৬ তারিখে সংশোধিত সংস্করণ ((শীর্ষ): রাজিয়া রিশা নিবন্ধ তৈরি)

রাজিয়া রিশা একজন বাংলাদেশি ইসলামিক সংগীতশিল্পী, নাশিদশিল্পী এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতা। তিনি বাংলা ইসলামিক গজল, হামদ ও নাত পরিবেশনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। বর্তমানে বাংলাদেশের নারী ইসলামিক সংগীত শিল্পীদের মধ্যে ইউটিউব এবং ফেসবুকে সবচেয়ে বেশি ফলোয়ার ও ভিউ থাকা শীর্ষস্থানীয় শিল্পীদের মধ্যে তিনি অন্যতম।

প্রারম্ভিক জীবন

রাজিয়া রিশা বাংলাদেশের জন্মগ্রহণ করেন। শৈশব ও শিক্ষাজীবন বাংলাদেশেই অতিবাহিত হয়। ছোটবেলা থেকেই তিনি ইসলামিক সংস্কৃতি ও সংগীতের প্রতি আগ্রহী ছিলেন। পরবর্তীতে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত উদ্যোগে ইসলামিক সংগীতচর্চা শুরু করেন।

সংগীতজীবন

২০২০-এর দশকের শুরুতে রাজিয়া রিশা পেশাদারভাবে ইসলামিক সংগীত পরিবেশন শুরু করেন। তিনি মূলত বাংলা গজল, হামদ, নাত ও নাশিদ পরিবেশন করে পরিচিতি অর্জন করেন। তাঁর পরিবেশিত সংগীতগুলো প্রধানত ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে প্রকাশিত হয়।

তাঁর পরিবেশনায় সহজ ভাষা, সুরেলা কণ্ঠ এবং মার্জিত উপস্থাপনা শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন ইসলামিক সংগীত উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ও শ্রোতার কাছে পৌঁছেছে।