বিষয়বস্তুতে চলুন

আইশা খান

মুক্তপিডিয়া — মুক্ত জ্ঞান, সবার জন্য

আইশা খান একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী এবং সংবাদ উপস্থাপক। তিনি বাংলা টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। কন্ট্রাক্ট, কাইজার এবং বুক পকেটের গল্প–এ অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

আইশা খানের জন্ম বাংলাদেশের ময়মনসিংহে। শৈশবে তিনি বাংলাদেশ শিশু একাডেমির নৃত্য বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেন। শিশু শিল্পী হিসেবে তাঁর গণমাধ্যমে যাত্রা শুরু হলেও পরবর্তীতে কিছু সময় বিরতি নেন। এরপর ২০১৭ সালে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মজীবনে ফিরে আসেন।

সংবাদ উপস্থাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করার পর ২০২০ সালে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ধারাবাহিকভাবে টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ওয়েব সিরিজের মধ্যে কন্ট্রাক্ট ও কাইজার উল্লেখযোগ্য। এছাড়া তিনি বিভিন্ন টেলিভিশন নাটক, বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটেও অংশগ্রহণ করেছেন।

নির্বাচিত কাজ

[সম্পাদনা | উৎস সম্পাদনা]
  • কন্ট্রাক্ট
  • কাইজার
  • আহত ফুলের গল্প
  • বুক পকেটের গল্প
  • তোমার কাছেই যাবো

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

আইশা খান ব্যক্তিগত জীবন সম্পর্কে গণমাধ্যমে তুলনামূলকভাবে সংযত। তিনি অভিনয়, নৃত্য এবং উপস্থাপনাকে পেশাগত জীবনের প্রধান ক্ষেত্র হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

  • বাংলাদেশের অভিনেত্রীদের তালিকা