বিষয়বস্তুতে চলুন

শায়লা বিনতে বাশার

মুক্তপিডিয়া — মুক্ত জ্ঞান, সবার জন্য

শায়লা বিনতে বাশার একজন বাংলাদেশি সংগীতশিল্পী, যিনি ইসলামিক সংগীত, নাশিদ ও আধ্যাত্মিক গান পরিবেশনের জন্য পরিচিত। তাঁর গানগুলোতে শান্তি, ভালোবাসা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন দেখা যায়।

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

শায়লা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লাকসাম উপজেলা কান্দিরপাড় ইউনিয়নের বাদুরতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবুল বাশার ও মাতা রুনা আক্তার। তিনি নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যয়নরত।

সংগীতের তালিকা

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

শায়লা বিনতে বাশারের কিছু উল্লেখযোগ্য ইসলামিক সংগীত:

  • আল্লাহু (২০২৫)
  • যাকাত (২০২৫)
  • হেদায়েত (২০২৫)
  • ঐ চাঁদের আলো (২০২৫)
  • পরম প্রিয় রাসূল (২০২৪)
  • কবুল করো (২০২৪)
  • আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম (২০২৪)
  • খোদার হাবিব (২০২৪)
  • প্রিয় রাসূল (২০২৩)
  • আল্লাহি আল্লাহ (২০২৩)

পুরষ্কার ও মনোনয়ন

[সম্পাদনা | উৎস সম্পাদনা]

শৈশবকালীন চিত্রাংকন প্রতিযোগিতা ২০২১: শায়লা বিনতে বাশার তাঁর শৈশবে কুমিল্লার হুমায়ূন চর্চা কেন্দ্র আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় তিনি নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী হিসেবে 'খ বিভাগে' দ্বিতীয় স্থান অর্জন করেন।

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯: সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা 'সেরাদের সেরা'-তে তিনি অংশগ্রহণ করেন এবং "শোন যার উসিলায়" গানটি পরিবেশন করেন। এই পারফরম্যান্সটি তাঁর জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬: নাত পরিবেশনায় অসাধারণ কণ্ঠনৈপুণ্য, শুদ্ধ উচ্চারণ ও ভাবগভীর উপস্থাপনার জন্য শায়লা বিনতে বাশার জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় নাত বিভাগের গ্রুপ ‘গ’–তে প্রথম স্থান অর্জন করেন। তাঁর এই সাফল্য তাঁকে একজন প্রতিভাবান ইসলামিক সংগীতশিল্পী হিসেবে জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেয়।